বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন। টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল আদায় বুথ দুমড়ে-মুচড়ে গেছে বাসের ধাক্কায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাক আহাম্মেদ। বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার! বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার! কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম। মানুষের আদালতে ইজ্জত, বিবেকের আদালতে মানুষ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড! লামার রূপসীপাড়ায় বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্প, সেবা পেলেন ২২৪ জন খুলনা পলিটেকনিকের দুই শিক্ষার্থীর প্রেমের বিরোধ, ছুরিকাঘাতে আহত তরুণ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

দৈনিক সোনালী সময় / ৩৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজারের টেকনাফে বিজিবির তল্লাশিতে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ এক সিএনজিচালককে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবুল মঞ্জুর (৪৯)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির জন্য সেটিকে থামানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের দুই পাশে বিশেষ কৌশলে স্থাপন করা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে চালককে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও কে-৯ ডগের সহায়তায় তল্লাশি কার্যক্রম চলবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ