শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
দাড়িয়ার পার নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি শশাংক শেখর রায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের। উন্নয়নের অঙ্গীকারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাছির মিয়া’র মতবিনিময় সভা। তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের সময় স্টিল বডি নৌকা জব্দ, বিজিবির অভিযান। চেয়ারম্যান পদে আবারও মাঠে সাবেক চেয়ারম্যান হাজী সবুজ আলম। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও পলিথিন জব্দ পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শেরপুর সদরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও পলিথিন জব্দ আমেরিকার পুলিশে বাংলাদেশি তরুণ — নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দিলেন নালিতাবাড়ীর সাব্বির

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯,নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক ও আমজনতার প্রতীক -মোঃ মোসারফ হোসেন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার

ধলপুর ৪৯ নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও তরুণ সমাজসেবক মোঃ মোসারফ হোসেন।  তিনি যাত্রাবাড়ী থানা সাবেক যুবদল  সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ক্রিড়াবীদ ও ক্রীড়া ব‍্যাক্তিত্ব ও শিক্ষানুরাগী হিসেবে দায়িত্ব পালন করছেন ।

দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি নিজস্ব জনপ্রিয়তা তৈরি করেছেন।

এর আগে ১/সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ৪৯ নং ওয়ার্ড যুবদল
২/সাবেক আহবায়ক ৪৯ নং ওয়ার্ড যুবদল
৩/সাবেক সহ-সভাপতি যাত্রাবাড়ী থানা যুবদল
৪/সাবেক সাংগঠনিক সম্পাদক যাত্রাবাড়ী থানা যুবদল ( সর্বশেষ কমিটি) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন, যা তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় বহন করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মোঃ মোসারফ হোসেন একজন বিনয়ী, সাহসী ও কর্মঠ তরুণ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান- এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখিও হয়েছেন।

মোঃ মোসারফ হোসেন বলেন,
“আমি পদের জন্য নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতি করি।”

তিনি আরও জানান, আলহাজ্ব নবী উল্লাহ নবী-এর দিকনির্দেশনা  ও আশীর্বাদ এবং ৪৯ নং ওয়ার্ডবাসীর সমর্থন পেলে তিনি ওয়ার্ডটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন।

বর্তমানে ৪৯ নং ওয়ার্ডে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা—তরুণ এই নেতৃত্ব আগামী দিনে উন্নয়ন ও সেবার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর