বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: কার্যকারী সদস্য পদে লড়ছেন মহিবুর রহমান রিপন। নতুন পে-স্কেল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি দিল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

দৈনিক সোনালী সময় / ৩৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ২টায় তাহিরপুর বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এইচ কে এম মুহিবুর রহমান মহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাফিজ শেখ রফিকুল ইসলাম হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কে এম মামুনুর রশীদ।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ সামছুজ্জামান তালুকদার, সহ-সভাপতি হিসেবে হাফেজ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে কে এম মাজহারুল ইসলাম মাজহারকে দায়িত্ব প্রদান করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং তাহিরপুর উপজেলার যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ