সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ৭ নভেম্বর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপা মনি দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুসংকর পাল। উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিন জাতীয় ঐক্য ও সংহতির এক ঐতিহাসিক বার্তা বহন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের চেতনা ছিল জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক এ দিবসের অঙ্গীকার।
আলোচনা সভায় উপস্থিত সবাই জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।