শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার জামালপুরের ৩৫বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আটক-১ খুলনায় মোবাইল ব্যাংকিংয়ের সিম ভাড়া দিয়ে বিপাকে লিটন, তিন দিনে লেনদেন ২ কোটি ২৬ লাখ টাকা তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-প্রচার সম্পাদক পদে লড়ছেন এরশাদ মিয়া। বিএনপি নেতা তানোরের সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে অর্থ সম্পাদক পদে লড়ছেন ফারুক আহমেদ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল হোক: শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন যুবদল নেতা জসিম শেখ ও সাইফুল ইসলাম(বি.এ) মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। চট্টগ্রামের মীরসরাইয়ের এমপি নুরুল আমিন’র ধারে কাছে এবং পিছে পিছে যে সব নেতা নামধারীরা থাকেন তাদের উদ্দেশ্য শুধু সুবিধা ভোগ করা নয় তো তাড়াশে জসিম উদ্দিন-জহুরুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ভূমি প্রতিকার আইনে মামলা, কারণ দর্শানোর নোটিশ জারি টেকনাফে সশস্ত্র ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৪ জন সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হোয়াইক্যংয়ে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পলাতক দুই ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, প্রশাসনের নানা পদক্ষেপ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-প্রচার সম্পাদক পদে লড়ছেন এরশাদ মিয়া।

বিশেষ প্রতিনিধি / ৬৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বহু প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটের দিন যতই ঘিরিয়ে আসছে, ততই জমে উঠছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও নানা জল্পনা-কল্পনা।

এবারের নির্বাচনে সহ-প্রচার সম্পাদক পদে একজন হেভিওয়েট ও জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স ফারজেনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. এরশাদ মিয়া। ব্যবসায়ী সমাজ ও স্থানীয় মহলে তাঁর সুখ্যাতি এবং জনকল্যাণমূলক কাজের কারণে তাঁর প্রার্থিতা নির্বাচনকে আরও জমজমাট করে তুলেছে।

দীর্ঘ দেড় যুগ পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কয়লা আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররা। আর এই পরিবর্তনের জোয়ারে সহ-প্রচার সম্পাদক পদে তরুণ ও উদ্যমী মুখ হিসেবে ভোটারদের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এরশাদ মিয়া।

সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. এরশাদ মিয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন,”দীর্ঘ দেড় যুগ পর আমাদের এই ঐতিহ্যবাহী সংগঠনে নির্বাচন হতে যাচ্ছে, যা পুরো ব্যবসায়ী মহলে এক আনন্দের বার্তা বয়ে এনেছে। ব্যবসায়ীরা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। আমি বিজয়ী হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব করতে এবং সাধারণ ব্যবসায়ীদের কল্যাণে আমার মেধা ও শ্রম নিবেদিত রাখব। ব্যবসায়ীদের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।”

স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এরশাদ মিয়া একজন পরিশ্রমী, সৎ ও ব্যবসায়ী বান্ধব ব্যক্তিত্ব। সুখে-দুঃখে তিনি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকেন। তাই আসন্ন নির্বাচনে তাঁকে সহ-প্রচার সম্পাদক হিসেবে বিজয়ী করতে সাধারণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আগামী ১২ ডিসেম্বর ব্যালটের মাধ্যমেই এর সঠিক মূল্যায়ন হবে বলে আশাবাদী তাঁর সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ