শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত* ক্যাম্পের বাইরে নিখোঁজ রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের কিশোরী উদ্ধার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীতে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহাসড়ক দূর্ঘটনা… ভোলা -চরফ্যাশন প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন ভোলা। বেপরোয়া সিএনজি ভোলা চরফ্যাশন মহাসড়ক। বোরহানউদ্দিন উপজেলাধীন দালাল বাজার মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। পালংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ৪ জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কারিমুল ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: সভ্যতার মূল কারিগরদের অবদানের স্বীকৃতি ও অর্থনৈতিক ক্ষমতায়ন

দুর্গাপূজায় কক্সবাজার ও বান্দরবানের ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার-প্রস্তুত এসআরবি-১৫

দৈনিক সোনালী সময় / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃ কলিম :

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নটির সদস্যরা প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারিসহ দুই জেলায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৫ মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ তৎপরতা ও নজরদারিও বাড়ানো হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তায় ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও অপপ্রচার ঠেকাতে অনলাইন মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্মিলিত উদ্যোগে এমনভাবে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এসআরবি-১৫-এর দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা নেই। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কোথাও সন্দেহজনক কার্যকলাপ বা অপ্রীতিকর ঘটনার আলামত দেখা গেলে দ্রুত এসআরবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুকের স্বাক্ষর রয়েছে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

মহাসড়ক দূর্ঘটনা… ভোলা -চরফ্যাশন প্রতিনিধিঃ মোঃ ছোবাহান হাওলাদার বোরহানউদ্দিন ভোলা। বেপরোয়া সিএনজি ভোলা চরফ্যাশন মহাসড়ক। বোরহানউদ্দিন উপজেলাধীন দালাল বাজার মহাসড়কে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কেউ নিহত ব্যক্তিকে চিনে থাকলে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।