সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পঞ্চগড় খবর’ পত্রিকার ডিক্লারেশন লাভ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

তরিকুল ইসলাম, ​বিশেষ প্রতিনিধি: পঞ্চগড় থেকে ‘পঞ্চগড় খবর’ নামে একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন (অনুমোদন) দেওয়া হয়েছে। পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে ডিক্লারেশন পেয়েছেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মোশাররফ হোসেন।

​গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুমতিপত্র হস্তান্তর করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মোশাররফ হোসেন।

​পত্রিকাটির লক্ষ্য ও বস্তুনিষ্ঠতা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্ষুদ্র-কুটিরশিল্পসহ জেলার সম্ভাবনাময় খাতগুলোকে ‘পঞ্চগড় খবর’ বিশেষ গুরুত্ব দেবে। পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও জীবনসংগ্রামের চিত্র এতে বস্তুনিষ্ঠভাবে ফুটে উঠবে।”

​মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এ রহমান মুকুল, হোসেন রায়হান, সামসউদ্দীন চৌধুরী কালামসহ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর