রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বাঁশখালীর নুরজাহান কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইব্রাহিম সিআইপি’র সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সমাজসেবক, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক জনাব এম. এ. মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লিয়াকত আলী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আশরাফী, ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ মূসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নেতা মহিউল আলম চৌধুরী, ৫নং কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আরিফুল্লাহ, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এছাড়া চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান সিআইপি এম. এ. হেলাল উদ্দিন, মহাসচিব আব্দুল মান্নান, চট্টগ্রাম প্রবাসী উলামা সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন রাজী, অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব ফারুকী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন, আব্দুল্লাহ আল নকিব, মোহাম্মদ কপিল উদ্দিন, রেজাউল করিম তালুকদার, মীর মোহাম্মদ জিল্লুল করিম, হেফাজ উদ্দিন, মোহাম্মদ রাশেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আলী আকবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের সমাজসেবা, শিক্ষা সহায়তা, মানবিক ও দাতব্য কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঁশখালীর সার্বিক উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর