বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রথম বিসিএসেই স্বপ্নপূরণ—প্রাইমারি ও নিবন্ধনে ব্যর্থতার গ্লানি পেরিয়ে ৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ইসমাইল হোসেন হৃদয়ের সাফল্য প্রাইভেট চাকরি থেকে প্রশাসন ক্যাডারে স্বপ্নপূরণ—৪৪তম বিসিএসের ক্যাডার ছেড়ে ৪৫তম বিসিএসে প্রশাসনে অমিত খানের সাফল্য রাকাব, রাজশাহী জোন-এর শাখা ব্যবস্থাপকগণের সাথে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত মধ্যনগরে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের নিন্দা। লড়াই থামেনি, স্বপ্নও হারায়নি—লিখিতে রেকর্ড নাম্বার পেয়েও বারবার ভাইভায় বাদ, অবশেষে ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে আশানুজ্জামানের জয় চোখের আলো ফিরিয়ে দিতে মানবতার হাত: অসহায় তোফাজ্জলের পাশে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ স্বপ্নভঙ্গ থেকে প্রশাসন ক্যাডার—৭ বিসিএসের লড়াই শেষে ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডারে আশফাত হোসেন যে কোনো মূল্যে মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল

বাঁশখালী মায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

বার্তা সম্পাদক / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি

বাঁশখালীতে নেশার টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নেশার টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মাহামুদুল হক (২৩)। তিনি বাঁশখালী উপজেলার বৈলছড়ী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার বাসিন্দা এবং ভুক্তভোগী রাজিয়া বেগম (৪৫)-এর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাজিয়া বেগমের স্বামীর বসতঘরের উঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহামুদুল হক দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

সেদিন তিনি তার মায়ের কাছে নেশার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লাঠি দিয়ে মায়ের পিঠ, কোমর ও পায়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে রাজিয়া বেগমের গলায় থাকা বিবাহকালীন স্বর্ণালংকার—প্রায় দেড় ভরি ওজনের একটি চান্দি, যার বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ১০ হাজার টাকা, জোরপূর্বক ছিনিয়ে নেন। এতে তার গলার পেছনের অংশে গুরুতর আঘাত লাগে।
ভুক্তভোগীর চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

 

অভিযুক্ত তখন লাঠি হাতে গুরুতর হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে প্রতিবেশীরা আহত রাজিয়া বেগমকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা টিকিট আদালতে সংযুক্ত করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, এর আগেও অভিযুক্ত মাহামুদুল হক একাধিকবার তার মাকে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, যা নিয়ে পূর্বে প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল।

ঘটনার পর ভুক্তভোগী রাজিয়া বেগম তার স্বামী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩৭৯/৫০৬(২) ধারায় একটি নালিশী মামলা দায়ের করেন।

 

আদালত অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, নেশার ভয়াবহ প্রভাব কীভাবে পারিবারিক বন্ধন ধ্বংস করে দিতে পারে—এই ঘটনা তারই নির্মম উদাহরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Recent Posts

Recent Comments

No comments to show.