বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা

মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক অবকাঠামোর বর্তমান অবস্থা, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। আলোচক ছিলেন টিম লিডার মাহফুজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক। উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সভাপতি এনএম নুরুল ইসলাম, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব হবে এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় জনগণের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
এলজিইডি সূত্রে জানা যায়, স্থানীয় মতামত ও তথ্য সংগ্রহ করে একটি টেকসই সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর