বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা রাবিতে নতুন দুই অ্যাম্বুলেন্স উদ্বোধন, জরুরি চিকিৎসাসেবা আরও গতিশীল করার উদ্যোগ, আইসিইউ চালুর সম্ভাব্যতা যাচাই তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি! 

নিউজ রুমঃ / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!

 

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

কর্মসূচিতে প্রায় দুই হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী, এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়কের পাশ ও খোলা জায়গায় এসব চারা রোপণ করা হয়।

 

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের উদ্যোগকে পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

 

আপন শিক্ষা পরিবার-এর প্রধান শিক্ষক রহমত মিয়া বলেন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতি আজ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর সদস্য কাঞ্চন মারাক বলেন, গত কয়েক দশকে শেরপুরের বনাঞ্চল থেকে অনেক বড় গাছ ও বন্যপ্রাণী হারিয়ে গেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

এ সময় জিহান আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ সচেতন নাগরিক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর