সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে জেলা যুবদলের দোয়া ও খাবার বিতরণ।

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর বর্ণালী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে দোয়া শেষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কর্মসূচিতে রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখার কোষাধ্যক্ষ ডা. আবুল হাসনাত ডাবলু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিএসএর সাধারণ সম্পাদক ডা. শেখ শামিম আহমেদ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর (কবির রেজু) এবং শাহমুখদুম থানা যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ ডলার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আবদুল কাদের, মিনহাজ মারুফ সরকার, মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান স্বাধীন, মো. রবিন, জেলা যুবদল নেতা মোহাম্মাদ নাফিজ, যুবদল নেতা আশিকুল ইসলাম রাফি, অরিন, ছাত্রনেতা সাদকাতুর রহমান জিদান, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক হৃদয় সরকার বাতেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফায়সাল আহমেদ শান্ত, নগর যুবদল নেতা শ্রাবণসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব সরকার প্লাবন।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর