সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদ্রাসার দারুণ সাফল্য।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত তা’মীরুল উম্মাত মাদ্রাসা বুধবার (২৫ ফেব্রুয়ারী ২০২৬) মাদ্রাসা বোর্ডের প্রকাশিত ফলাফলে এবছর বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

উপজেলা পর্যায়ে অষ্টম শ্রেণীতে মোট ৬টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে তা’মীরুল উম্মাত মাদ্রাসা একাই ৫টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। উপজেলার কোঠার বাহিরেও অন্য উপজেলার কোঠা থেকে ২টি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। পাশাপাশি সাধারণ গ্রেডে প্রতিষ্ঠানটি অর্জন করেছে ১৮টি বৃত্তি।

এছাড়া পঞ্চম শ্রেণীতে উপজেলার ৬টি ট্যালেন্টপুল বৃত্তির সবকটি (৬টি) তা’মীরুল উম্মাত মাদ্রাসার শিক্ষার্থীরা অর্জন করেছে। সাধারণ গ্রেডে একই শ্রেণী থেকে মাদ্রাসাটি পেয়েছে ১৩টি বৃত্তি।

এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর প্রকাশিত হওয়ার পর মাদ্রাসার পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বৃত্তির ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝেও ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান বলেন,
“এই সাফল্য আমাদের শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফল। আমরা চাই নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে। ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর