শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

আজ(৫ ডিসেম্বর) রোজ শুক্রবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাছবাহী একটি পিকআপ (নেত্রকোনা ড-১১-০০৭৪) ও একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো-চ ১১-৫০৭৯) মুখোমুখি সংঘর্ষ হয় এতে গাড়ি দুইটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাস চালক মোহাম্মদ কাউসার (২৯) মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউসারের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার চানপুর নতুন পাড়া এলাকায় তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর।

গুরুতর আহতরা হলেন
১। মুরাদ (২৩), পিতা: হাসান
২। আবু মুসা (৪০), পিতা: মৃত আবু রশিদ
৩। আহমদ হোসেন (৭০), পিতা: মৃত নাজের জামান
৪। সোলেমান (২৮), পিতা: মৃত আবুল বশর
৫। আবদুল্লাহ (০৩), পিতা: আহসান উল্লাহ — সকলেই ভূজপুর থানার হালদাবিল এলাকার বাসিন্দা

উক্ত দুর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও মাইক্রোবাসটি আটক করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর