সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভারতে অনুপ্রবেশঃ তিন বাংলাদেশী কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

আমির হোসাইন স্টাফ রিপোর্টার / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় আটক করা ৩ জন বাংলাদেশী নাগরিককে ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা বাদাঘাট ইউনিয়নের সীমান্তের শাহিদাবাদ এলাকায় আটককৃতদের হস্তান্তর করে বিএসএফ।

ঢাকা কেরানীগঞ্জ থানায় আজমর আলীর ছেলে মোঃ যুবরাজ,কিশোরগঞ্জ জেলা আঙ্গিয়াদি গ্রামের মোঃ ইসলাম মিয়ার ছেলে মোঃ জাহিদুল ইসলাম জুনায়েদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিপন মিয়া।

জানাগেছে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী সাহিদাবাদ গ্রামে সীমান্ত পিলার নং ১২০৩/৮ এস নামক স্থানে লাউড়েরগড় বিজিবি এবং ভারতের বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে।

এর পূর্বে(১২ নভেম্বর)বিকেলে সীমান্ত পিলার নং ১২০৪/১ এস হতে আনুমানিক ৩ কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক স্থানে বিএসএফ আটক করে,একেই সাথে ধৃত আসামিদের তাদের বৈধ কাগজপত্র দেখাতে বল্লে তারা অপারগতা প্রকাশ করে।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় লাউড়েরগড় বিজিবির সুবেদার মোঃ মোস্তফা কামাল মামলা করে তাহিরপুর থানা সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর