বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে চারা বিতরণ শেষে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ছাতকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ

ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ নবীন বরণ

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ (নভেম্বর) রোজ বুধবার সকাল ১১ টায় ভূরুঙ্গামারী সরকারি কলেজে মাঠেই নবাগত শিক্ষার্থীদের নতুন জীবন নতুন পথ,নতুন করে হোক শপথ এই স্লোগানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি কলেজের প্রভাষক রাশিদা আখতার এবং প্রভাষক এম এ আব্দুল জলিল। নবীন বরণ অনুষ্ঠানে প্রথমে সব স্যার আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ মহোদয়কে শিক্ষক পরিষদ সেক্রেটারি প্রভাষক এ এম আব্দুল জলিল ফুলের তোড়া দিয়ে বরণ করেন। আহবায়ক সাবেক অধ্যক্ষ প্রভাষক জনাব আজিজুল ইসলাম স্বপন সরকারকে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ফুলের তোড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানের শুরুতে মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোঃ আলামিন হোসেন কুরআন তেলাওয়াত করেন এবং গিতা পাঠ করেন বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের রুপালী মহন্ত।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম বর্ষের ছাত্র বিজ্ঞান বিভাগের তানজিম জামান তনয় এবং মানবিক বিভাগের ছাত্রী নুসরাত জাহান হাবিবা,দ্বিতীয় বর্ষের ছাত্র মানবিক বিভাগের সৌরভ এবং বিজ্ঞান বিভাগের আরফিন আখতার। প্রতিকী ফুলের শুভেচ্ছায় বিজ্ঞান বিভাগের নবীন ছাত্র মোঃ হারুন অর রশিদ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রী মাহবুবা নাসরিন দিপ্তী,দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র আশিকুর রহমান আশিক এবং মানবিক বিভাগের ছাত্রী সুমাইয়া আখতার। নবীন ছাত্র ছাত্রীদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের রোভার স্কাউটের শিক্ষার্থীবৃন্দ।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ভূরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক এ এম আব্দুল জলিল, গোলাম ফারুক সরকার, আসাদুজ্জামান, আহসান হাবিব, নজরুল ইসলাম, মোজাহার আলী, মোছাঃ, জোবায়দা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক জনাব আজিজুল ইসলাম স্বপন সরকার এবং সভাপতি অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর