শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫ আগস্টের সংঘর্ষে ভিডিওতে গুলির দৃশ্য অভিযুক্ত সাফি সকল মামলার বাইরে থাকায় সমালোচনার ঝড়  হারুনুর রশিদের পিতার মৃত্যুতে এফ. এ. সোহেল চৌধুরীর গভীর শোক প্রকাশ চট্টগ্রামে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল, নেতৃত্বে আরিফুর রহমান আরিফ ডুমুরিয়ার ভদ্রা নদীর পাড়ে ভিন্নি ঘাসে সবুজের ছোঁয়া: ভাঙন রোধ ও সৌন্দর্যবর্ধনে সেনাবাহিনীর উদ্যোগ জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, দুই মাদক কারবারী আটক। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ডা. মফিদুল ইসলামের, অনিয়ম রোধে সাহসী ভূমিকার প্রশংসা নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার তাহিরপুরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত। তারকাসংশ্লিষ্ট পরিচয়ের বাইরে মানবিক এক ব্যাক্তিত্ব আবু সালেহ মুসা ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে ১০০ পরিবার মিয়ানমার থেকে ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন দেলোয়ার হোসেন সজল বকশীগঞ্জে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা টেকনাফে পৃথক অভিযানে মদ উদ্ধার, জব্দ অটোরিকশা ও মোবাইল ফোন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রাজশাহীতে ৫ আগস্টের সংঘর্ষে ভিডিওতে গুলির দৃশ্য অভিযুক্ত সাফি সকল মামলার বাইরে থাকায় সমালোচনার ঝড় 

দৈনিক সোনালী সময় / ৪১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে ৫ আগস্টের সংঘর্ষে ভিডিওতে গুলির দৃশ্য অভিযুক্ত সাফি সকল মামলার বাইরে থাকায় সমালোচনার ঝড়

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা ঘটে। ওই দিন নগরীর আলুপট্টি, শেখেরচক, শাহ মখদুম কলেজ, পঞ্চবটি ও আশপাশের এলাকায় সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৪৫ জন আহত হন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলেও কোন মামলায় সুটার সাফিকে আসামী বা গ্রেপ্তার করা হয়নি বলে দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শেখেরচক স্বচ্ছ টাওয়ার, শাহ মখদুম কলেজ ও পঞ্চবটি এলাকায় সংঘর্ষের সময় সে ছাত্র জনতার ঊপর প্রকাশ্যেগুলি ছোড়ে বলে জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ওই দিন গুলিবিদ্ধ ও আহত অবস্থায় ৪০ থেকে ৫০ জন ভর্তি হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় অন্তত ৪৫ জন গুরুতর আহত হওয়ার তথ্য রয়েছে। কিন্তু একটি মামলাতেও তাকে অন্তভুক্ত করা হয়নি।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষের সময় হেলমেট পরিহিত অস্ত্রধারীদের একটি দল আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। তাঁদের দাবি, ওই ঘটনায় শুটার সাফি (আব্দুল্লাহ হিল সাফি) প্রকাশ্যে গুলি চালান। ঘটনার একাধিক ভিডিও ফুটেজেও তাঁর গুলিবর্ষণের দৃশ্য রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সাফি এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করতেন এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। কেন তাঁকে মামলার অন্তর্ভুক্ত করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় সাফিসহ সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী।
রাজশাহী মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতাও অভিযোগ করেছেন, নগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী রাজশাহী ৩০টি ওয়ার্ডে এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন। কিন্তু অজ্ঞাত কারেন তাদের গ্রেফতার করা হচ্ছে না। ফলে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে যাচ্ছে।
কিন্তু বিগত আ’লীগ সরকারের আমলে বিরোধী দলের কেউ এমন কর্মকাণ্ড করার সাহস পায়নি। এমনকি শান্তিপূর্ণ মিছিল, মিটিং সমাবেশে পুলিশি বাধা, টিয়ারসেল নিক্ষেপ, গুলিবর্ষণ, গুম, খুন নির্যাতন ও একের পর এক গায়েবি মামলায় দেশব্যাপী হাজার, লক্ষ, নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে। শুধু তাই নয়, দীর্ঘ কারাবাস ছাড়া আদালত থেকে জামিনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ