সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহী বাঘায় পদ্মার প্রত্যন্ত চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার।

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার। / ২২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোর্টার।

রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চর থেকে ডাকাত ও দস্যু বাহিনীর ব্যবহৃত ০১ টি বিদেশী পিস্তল, পাইপ গান ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। রোববার (২৩ নভেম্বর) রাত্রি আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার গড়গড়ী ইউনিয়নের খায়েরহাট চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাজশাহীর বাঘাতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে চরের ভূমি-বাথান দখল, বালু মহলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে সংঘর্ষ ও দীর্ঘ সময় ধরে গোলা-গুলি হয়। এ গোলা-গুলির ঘটনায় ০১ জন ঘটনাস্থলেই নিহত হয় ও ০১ জন হাসপাতালে মারা যায়। এছাড়াও পরবর্তীতে নদীতে ০১ জনের লাশ পাওয়া যায়। উক্ত নারকীয় ঘটনা ও হত্যাকান্ড টি বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়াতে প্রচারিত হলে দেশব্যাপী চাঞ্চল্যকর সৃষ্টি করে। উক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে গত ০৯ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশের সাথে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করেও কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গিয়েছিল।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যমতে রাজশাহী জেলার বাঘা থানাধীন পদ্মার তীরবর্তী চরাঞ্চলে উক্ত দুই বাহিনী এবং অন্যান্য ডাকাতদের মাঝে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র থাকার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারী শুরু করে এবং অদ্য তারিখ রাতে সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১ টি পাইপগান ও ০১ টি শুটারগান উদ্ধার করে। 

উদ্ধারকৃত অস্ত্র গুলো বাঘা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, ২৩/১১/২৫ তারিখ রাত্রি ০০.৩০ ঘটিকার সময় সিপিএসসি, র‍্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল বাঘা থানাধীন ০২নং গড়গড়ী ইউনিয়ন এর খায়েরহাট চর এলাকা থেকে পুরাতন জংধরা অচল ০১টি বিদেশী পিস্তল, ০১টি পাইপগান, ০১টি ওয়ান শুটারগান এবং ০১টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে জিডিমূলে থানায় জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর