রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

রামেকের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠিত, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্যোগে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। তিনি নবীন চিকিৎসকদের সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জন করে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আজকের এই শপথ নতুন প্রজন্মের চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক এবং ৬২তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে নবীন ইন্টার্ন চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফল ও মানবিক চিকিৎসক হিসেবে কর্মজীবন গড়ে তোলার জন্য শুভকামনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর