বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১২৮ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সৌদি আরব থেকে_

রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৩ জুলাই শুক্রবার রাতে রিয়াদের ১৮নং এক্সিট এর আল ওয়ালিদ রিসোর্ট হাউজের মিলনায়তনে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘উৎসবে আনন্দে ২৪ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৯। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি, মেডিকেল সেন্টার,জন প্রিয় বিনমিশাল ট্রাভেলস,সকার ফিটনেস, আমিয়াল গুরুপ,এএস,ট্রাভেলস, বি এন্ড এল গ্লোবাল কোম্পানি, ফাইজা আল মারওয়া কম্পানি ,ফ্রেন্ডলি মোবাইল,আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানি,এ কে রিয়াদ পার্ক, পারফেক্ট গ্লোবাল কোম্পানি লিমিটেড (পিজিসি)বাথা বাকলারান ইউনিফর্ম, উৎখালিস মাহবুব পারফিউ, আল সাবা ফুড এন্ড টুপ স্টোর, মানবিক সংগঠন হাসি,

প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলী আহছান কিরন। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ১০ আসনের জাতীয় সংসদ সদস্য, বিএনপির জাতিয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভুইয়া, প্রধান বক্তা ছিলেন রিয়াদের সানসিটি মেডিকেল সেন্টারের আব্দুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের জনপ্রিয় বিনমিশাল ট্রাভেলসের সিইও জনাব বিন মিশাল,উৎখালিজ মাহবুব পারফিউম এর সৌদি আরবের ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান।সৌদি আরবের নারী ইনভেস্টার নাসিমা ইমাম, জনপ্রিয় সংগীত শিল্পী তাসলিমা মৌ,বাকলারান ইউনিফর্ম সি ইও মাইন উদ্দিন স্বপন,মানবিক সংগঠনের হাসির প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব মসলেহ উদ্দিন লিটন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে আসা সব প্রবাসীর পরিবারের ছেলে-মেয়েদের ও অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী-পুরুষদের এনটিভির লোগোযুক্ত টিশার্ট উপহার দেওয়া হয়।

সাংস্কৃতিক পর্বে রিয়াদের বিশিষ্ট শিল্পীরা গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন।সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম হৃদয় এর পরিচালনায় প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিয়মিত নৃত্যশিল্পীদের যৌথ ও একক নৃত্য দর্শকরা প্রশংসা করেন।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, ‘প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।’ এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ