সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক। তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর স্মরণে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আলোচনা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির আয়োজনে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরিতে এ আলোচনা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান। প্রধান আলোচক ছিলেন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা ও চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন।

প্রধান অতিথির বক্তব্যে কবি ও সাংবাদিক আশরাফুজ্জামান বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদী ছিলেন একজন আপসহীন সংগ্রামী নেতা, যিনি শোষণ-বৈষম্য ও আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করে গেছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় তাঁর আত্মত্যাগ তরুণ সমাজের অনুপ্রেণার উৎস। তিনি হাদীর জীবন ও চিন্তাধারা পাঠচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধান আলোচক অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন বলেন, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানই একটি জাতিকে এগিয়ে নেয়। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদেরকে একটি ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে।

আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে শহীদ হাদীর স্বপ্নপুরনে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসন্ন গনভোটে ‘হ্যাঁ’ ভোটদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্সের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন, পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ, নাহিদ হাসান প্রিন্স ও সোহেল রানা।

এ সময় শহীদ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন খোরশেদ আলম লিমন ও সাজ্জাদ হোসেন।

আলোচনা ও পাঠক সমাবেশে মাকসুদা আজিজ লাইব্রেরির পাঠক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শতাধিক আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।

####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৬- ০১- ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর