সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ। আ:লীগের মিছিলের মামলায়,সাংবাদিক, যুবদল কর্মী, শিক্ষক ও ওমরাহ পালনরত ব্যক্তির নাম থাকায় উঠছে নানা প্রশ্ন। বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান বাংলাদেশের পাসপোর্ট সেবা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিদেশী প্রতিষ্ঠানের হাতে হস্তান্তর বন্ধের দাবিতে রিয়াদ প্রবাসী বাংলাদেশী সচেতন মহলের সংবাদ সম্মেলনে; বেতন বৃদ্ধি প্রয়োজন, তবে তার সঙ্গে চাই ন্যায়সংগত কর্মমূল্যায়ন—মোঃ আসাদ উল্লাহ, বিএসসি জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি  ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শিক্ষার গুণগত মানে এগিয়ে সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসা

প্রতিবেদকের নাম / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

শিক্ষার গুণগত মান, নৈতিকতা ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আওতাধীন সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসা দিন দিন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করছে।

সুশৃঙ্খল ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষকসমাজ ও শিক্ষার্থীদের প্রতি নিবিড় তদারকির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় সমান গুরুত্ব দেওয়ায় এখানকার শিক্ষার্থীরা নৈতিকতা ও জ্ঞান—উভয় ক্ষেত্রেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হচ্ছে।

এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মোঃ আহম্মদ আলী সরকার বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগী মহলের মতে, সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসা শিক্ষা ও চরিত্র গঠনে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা এই অঞ্চলের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর