রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন খেলাপি ঋণ কমানোই বড় চ্যালেঞ্জ, ঋণ আদায়ে জোর দিতে হবে: গভর্নর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাঙ্গালহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হয়নি বালু উত্তোলন, বাড়ছে নদীভাঙন

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ!

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ২৪ জানুয়ারি ২০২৬ ইংতারিখে রাতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এলাকা, ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া ও হাতিরটং, শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও চুকচুকি এলাকা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার তেলেখালী আচকিপাড়া, ধোবাউরা উপজেলার গাবরাখালীসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারকৃত বিভিন্ন প্রকার ভারতীয় সানম্যাক্স, লাক্সারি স্যুট ও প্যান্টের কাপড়, বেনারশি শাড়ি, কম্বল, ১৩টি ভারতীয় গরু এবং ভারতীয় নিষিদ্ধ মদের বোতল জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক:মিজানুর রহমান,শেরপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর