রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল মারা গেছেন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বাদল শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৫১ বছর। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে বাদলের মরদেহ শ্রীবরদীর পোড়াগড় এলাকার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

পরিবার ও দল সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত ডায়ালাইসিস করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বাদলকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজেও বাদলের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদলের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জামায়াত।

বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর