শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযান, জব্দ দুটি ট্রলিং বোট টেকনাফের হোয়াইক্যং মিনা বাজারের পশ্চিম সড়কের নির্মাণকাজ উদ্বোধন COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গঠনের ঘোষণা জলবায়ু ন্যায়বিচার ও তরুণ নেতৃত্ব জোরদারে তুরস্কে আনুষ্ঠানিক যাত্রা শুরু চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার টেকনাফে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার উখিয়ায়র পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা দুনিয়া ভোগের স্থান নয়, পরীক্ষার ময়দান COP31-এ এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠন নিয়ে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হত্যা: রহস্য উদ্ঘাটন, হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪ উখিয়ায় ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শ্রীকৃষ্ণের আরাধনায় মুখর মজুমদারী, দিনব্যাপী ধর্মীয় আয়োজন কারিগরি শিক্ষায় দক্ষ হলেই বিদেশে লাখ টাকা আয় সম্ভব: উপ-পরিচালক কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চট্টগ্রামের মীরসরাইতে জুতার দোকানের কর্মচারী, বাসে বাসে ট্যাবলেট ও আংটি বিক্রেতা ও এখন সাংবাদিক হয়ে লাখ লাখ টাকার মালিক আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিশুদের টিকাদান চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে অবস্থিত ট্রিটমেন্ট হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা দরিদ্র এক রোগীর পরিবারের আবেদন প্রতিশোধের উল্লাসে হারিয়ে যাচ্ছে মনুষ্যত্ব সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড খুলনায় সাংবাদিকদের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ, ৩০০ অসহায় মানুষের মুখে খাবার তুলে দিল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা, নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২১৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার
‎সুনামগঞ্জের ছাতক উপজেলার আকিজ প্লাস্টিক ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ ও অবরোধের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও দায়িত্বশীল হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।
‎
‎সোমবার  (১৯ জানুয়ারি)  দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত কারখানার কর্মঘণ্টা পরিবর্তনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি কারখানার জিএম (অপারেশনস) সোহেল মোস্তাহার ছাতক আর্মি ক্যাম্পকে অবহিত করলে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ২৫০ থেকে ৩০০ জন শ্রমিক কারখানার অফিস ভবন ঘিরে রেখে আন্দোলনে অংশ নেয়। তারা কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টায় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভবন থেকে বের হতে বাধা দেয়। এ সময় তাইওয়ান থেকে আগত একজন বিদেশি ক্রেতাও ভবনের ভেতরে আটকা পড়েন।
‎
‎পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনীর টহল দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করে। আলোচনার একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ কর্মঘণ্টা সংক্রান্ত সমস্যা সমাধানে ১৫ দিনের সময় চাইলে শ্রমিকরা তাতে সম্মতি জানায়।
‎এরপর শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যায় এবং কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
‎
‎স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্টরা জানান বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও কার্যকর ভূমিকার কারণেই একটি বড় ধরনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এ ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ