মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য,পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতীর রাংটিয়া আপন শিক্ষা পরিবারে এসএসসিতে সাফল্য, পাসের হার ৯৩.১০% ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ফলাফলে হতাশা, ঐতিহ্য ফেরাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান রিয়াদে মুসা সানাইয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মৃত্যু; বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাবা পড়েছেন পঞ্চম শ্রেণি, মা দ্বিতীয়—তাদের স্বপ্নের সন্তান আজ ৪৭তম বিসিএসে কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠকে নেতাকর্মীদের ঢল।

শফিকুল ইসলাম স্বাধীন বিশেষ প্রতিনিধি / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের পক্ষে স্থানীয়ভাবে ব্যাপক সমর্থনের ছাপ মিলেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে এলাকাবাসী এবং স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সুনামগঞ্জ-১ আসনের দীর্ঘদিনের অবহেলা দূর করতে ধানের শীষই একমাত্র বিকল্প। তারা জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে পরিবর্তনের সূচনা ঘটানোর আহ্বান জানান।

নেতাকর্মীরা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে নানা উদ্যোগে যুক্ত রয়েছেন। তিনি নির্বাচিত হলে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠক শেষে বিএনপি, অঙ্গসংগঠন এবং সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর