বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীবরদীতে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মনীষা আহমেদ রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, উদ্ধার ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল মাহারাম নদীর খেয়া ঘাটে চাঁদাবাজি বন্ধের পর সাংবাদিকদের হুমকি ও অশালীন আচরণের অভিযোগ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩ নং নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী কাওসার আহমেদ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে উপজেলা টাস্কফোর্স কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস নিখোঁজ সংবাদ মোনায়েম শাহ বাজারে অভিযান:মাছের প্রজেক্ট থেকে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মুরগির নাড়িভুঁড়িসহ বহনকারী গাড়ি জব্দ!

হাওরাঞ্চলের উন্নয়নে ধানের শীষে ভোট চান আনিসুল হক।

শফিকুল ইসলাম স্বাধীন। বিশেষ প্রতিনিধি / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম স্বাধীন।
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ–সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওর এলাকার মানুষের দীর্ঘদিনের বৈষম্য ঘোচাতে এবং কর্মসংস্থান ও উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রয়োজন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নতুন বাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “হাওরের মানুষের বঞ্চনা দূর করা, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমার মূল লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই হাওরাঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”

আনিসুল হক আরও বলেন, হাওরবাসীর উন্নয়নই তার রাজনৈতিক দর্শনের কেন্দ্র। তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জ-১ আসনকে আধুনিক এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ৫-নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬-নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার যৌথভাবে সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন দুই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হযরত আলী ও সমিজ উদ্দিন তালুকদার।

উঠান বৈঠকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর