মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিশেষ প্রতিনিধি / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর পাড়ের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্পীডবোট করে
পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনটার দিকে উপজেলার হাওর ও দুর্গম অঞ্চলের সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে তাদের পড়াশোনাসহ সকল বিষয়ো কথা বলেন। এর পাশা পাশি তাদের শেখার অভিজ্ঞতা, কি কি তাদের প্রয়োজন সে সম্পর্কে খোঁজ খবর নেন।

এসময় তিনি শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের আস্বস্ত করে জানিয়েছেন, বিদ্যালয় শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন,শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য নতুন করে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স শেষে ২ মাসের জন্য প্রশিক্ষণে পাঠানো হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে শ্রেনী কক্ষে পাঠানো হবে। অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি বন্ধ করে টেম্পোরারি লোকাল কমিটির হাতে দায়িত্ব দেয়া হয়েছে আমরা খু তারাতারী স্থায়ী অবস্থানে যাচ্ছি।
প্রতিমন্ত্রী স্কুল ফিডিং নিয়ে বলেন, স্কুলে শিক্ষার্থীদের ৫ টি আইটেম দেয়া হয়। এতে কোথাও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে।
এসময় সাংবাদিক উদ্দেশ্য বলেন,আপনরাও যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করবেন না হলে অনেকেরই ক্ষতি হয়ে যায়।

পরিদর্শনকালে বিদ্যালয় গুলোর সার্ব পরিস্থিতি, অবকাঠামো, শ্রেণিকক্ষ,পরিচ্ছন্নতা শৌচাগার ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি,প্রশাসনিক কার্যক্রম যাচাই করে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, কামরুজ্জামান কামরুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক,উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবাক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,রাখাব উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর