বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব হোসেন বাপ্পি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোন্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ টাওয়ার হ্যামলেটস কেয়ারারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘মধ্যাহ্নভোজ ও ভর্তা পার্টি’ স্বপ্ন থেকে সাফল্যে:ভালোবাসা, ত্যাগ আর অধ্যবসায়ে ৪৭ তম বিসিএস একই ক্যাডারে স্বামী- স্ত্রী অনন্য অর্জন কৃষকের ছেলের স্বপ্নপূরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম ৪৭তম বিসিএসে জেনারেল এডুকেশন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরের শিবচরের কৃতি সন্তান ইমরান ৪৭ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান সৌরভের স্বপ্নজয়-৪৬ তম বিসিএস কৃষি ক্যাডারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত সিলেটের প্রিয়ন্তী সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় ট্যালেন্ট ফুল বৃত্তি অর্জন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সকে জেলা প্রশাসন, শেরপুরের বিদায় সংবর্ধনা

১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা

জিয়াউল ইসলাম জিয়া / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গাজীপুরঃ

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উপলক্ষে গাজীপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাজীপুর মহানগর কমিটি।

শনিবার (৩ মে) বিকেলে গাজীপুর মহানগরীর জাতীয় বিশ্ববিদ্যালয় গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করে দায়িত্ব পালন করলেও এখনো তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষা, পেশাগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত হয়নি। তাই সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ কারণে সাংবাদিকদের কল্যাণে ঘোষিত ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর