বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদানিশীন হুজুর পাকের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ ময়নাল হক সিরাজগঞ্জ (শাহজাদপুর) / ৩৮৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃ ময়নাল হক
সিরাজগঞ্জ (শাহজাদপুর)

উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক, বাংলা ভারতের সহস্রাধিক খানকাহ, দরবার শরীফের পীরগণের পীর, হযরত মাওলানা খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের সুযোগ্য তৃতীয় সাহেবজাদা, বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্য সাজ্জাদানিশীন হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) এঁর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন।

জানাজা নামাজে ইমামতি করেন টাঙ্গাইল প্যারাডাইস পাড়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক আল মুজাদ্দেদী।

আজ ২৬ নভেম্বর ২০২৫, রোজ বুধবার বাদ জোহর বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জে জানাজা নামাজ শেষে আপন পীর ও পিতা বরেণ্য সূফী ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের মাজার শরীফ কমপ্লেক্সে উনাকে দাফন করা হয়। জানাজা নামাজে অসংখ্য অগণিত ভক্ত, মুরিদান, আশেকান ও মুহিব্বিনগণ শরীক হন। উপস্থিত ছিলেন খাজা পরিবারের সদস্যগণ, খাদেমবৃন্দ, শিক্ষাদাতা, কাফেলা প্রধান, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব ও প্রতিনিধিবৃন্দ, দেশ বরেণ্য বিশিষ্টজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, গতকাল ২৫ নভেম্বর ২০২৫ ঈশায়ী তারিখে রাত ১১:৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওফাত লাভ কালে উনার বয়স হয়েছিলো ১০৩ বছর।

হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময়কাল দরবার শরীফের সাজ্জাদানিশীনের দায়িত্ব পালন করেন। এ সময়কালে তিনি বাংলা ভারতের সহস্রাধিক খানকা দরবারের অন্যতম রাহবার হিসেবে অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও হেকমতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার খেদমত আঞ্জাম দিয়েছেন।

তাঁর ইন্তেকালে বাংলা ভারতের লক্ষ লক্ষ আশেকান জাকেরান অভিভাবক হারা হয়ে পড়ে ও সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দরবার- খানকাহ শরীফ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠন উনার ইন্তেকালে শোকবার্তা দিয়েছে, সমবেদনা জ্ঞাপন করেছে।

উল্লেখ্য যে, ঐতিহাসিক ধারাবাহিকতা ও রীতি অনুসারে এই দিনেই সর্বসম্মতিক্রমে ও সমর্থনে হযরত খাজা মুহাম্মদ গোলাম মেহেদী (মা:জি:আ) বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের চতুর্থ সাজ্জাদানিশীন হিসেবে আসীন হন।

মোঃ ময়নাল হক
স্টাফ রিপোর্টাস
দৈনিক সোনালি সময়
তাং ২৬/১১/২০২৫

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ