বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

ওয়ার্ডের গণ্ডি পেরিয়ে জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন,ইউপি সদস্য ইয়াকুব হোসেন।

জিয়াউল ইসলাম জিয়া / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নে জনপ্রতিনিধিত্বের প্রচলিত সীমারেখা অতিক্রম করে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইয়াকুব হোসেন। নিজ ওয়ার্ডের দায়িত্বের বাইরে গিয়ে তিনি ৪নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্যোগ গ্রহণ করেছেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

একতা বাজার থেকে বাদাঘাটগামী সড়কের হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অংশটি অতিরিক্ত বৃষ্টিপাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। সড়কের বিভিন্ন স্থানে খাদের সৃষ্টি এবং মাটি সরে গিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এমন দুরবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের।

এই প্রেক্ষাপটে মানুষের ভোগান্তি লাঘবে এগিয়ে আসেন ইউপি সদস্য ইয়াকুব হোসেন। ব্যক্তিগত অর্থায়নে দ্রুত সড়কটি সংস্কার করে তিনি এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করে তুলেছেন। তার এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে।

স্থানীয় বাসিন্দারা জানান, একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব শুধু নিজের ওয়ার্ডে সীমাবদ্ধ থাকে না—ইচ্ছা ও আন্তরিকতা থাকলে পুরো ইউনিয়নের মানুষের জন্যই কাজ করা সম্ভব। ইয়াকুব হোসেন সেই বাস্তবতাকেই কাজে প্রমাণ করেছেন।

তাদের মতে,এই জনপ্রতিনিধি মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখছেন। তার এই কর্মকাণ্ড ভবিষ্যতে জনআস্থার এক শক্ত ভিত গড়ে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর