সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, রংপুর
২৬ শে মার্চ ​মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ সংগ্রাম ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের আয়োজন করে সংগঠনটি।

​দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে রংপুর সুরভী উদ্যানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির নেতৃবৃন্দ। এর আগে রাত পৌনে ১১টায় এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা নিয়ে স্মৃতিস্তম্ভে উপস্থিত হন তারা। পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন।

শোভাযাত্রায় ও পুষ্প স্তবক অর্পণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. মনিরুল হক প্রধান ও অ্যাডভোকেট তাহের আলী নিউটন, সভাপতি ডা. শাহ্ শাহজাদা পিন্টু, সাধারণ সম্পাদক শহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, সহ-সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও মো. শাহজাহান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ ও মো. জুলফিকার আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক রাসেল সরকার রিংকু এবং নির্বাহী সদস্য মুনিরা মুন্না। এছাড়াও অনলাইনে যুক্ত থেকে কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি একেএম দৌলত আকবর (পিপিএম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং অর্থ সম্পাদক মো. আব্দুল গফফার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর