সাদ্দাম হোসেন সাজ্জাদ :
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাকিবকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার রাকিব সাতকানিয়ার দক্ষিণ চরতি এলাকার মনির আহম্মেদের ছেলে। তাঁর কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এম-৩১ মডেলের মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।