বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

খানসামায় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভা

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

খানসামায় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভ

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা হলরুম কমপ্লেক্সে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অন্যতম সদস্য, জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোসলেম উদ্দিন সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াহেদ শাহ।

এ সময় উপজেলা বিএনপির সদস্য ও গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ভেরভেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা দলের ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া খানসামা উপজেলা হলরুম কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
সভাটি প্রাণবন্ত আলোচনা ও দলীয় ঐক্যের বার্তা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর