বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

গোদাগাড়ী উপজেলা বিএনপিতে শোকের ছায়া দুই দিনে তিন ত্যাগী নেতার ইন্তেকাল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। মাত্র দুই দিনের ব্যবধানে উপজেলা বিএনপি হারিয়েছে তিনজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতাকে। তাদের আকস্মিক ইন্তেকালে দল ও এলাকাজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতারা দলের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান গোদাগাড়ী উপজেলা বিএনপির রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের ইন্তেকালঃ-
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর নিবাসী, মাটি কাটা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও সাংবাদিক সেলিম সানোয়ার পলাশ হঠাৎ স্ট্রোক করে গত ২৪ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। তার আকস্মিক মৃত্যুতে গোদাগাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাহিদুর রহমান (বাক্কার) সড়ক দুর্ঘটনায় নিহতঃ-
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মাহিদুর রহমান (বাক্কার) পবা উপজেলার দামকুড়া হাট এলাকায় মোটরসাইকেল ও গরুবাহী গাড়ির সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গোদাগাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোকাহত। তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। দলের সাংগঠনিক কার্যক্রমে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তোফাজ্জল হোসেন মানিক মেম্বারের মৃত্যুঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোদাগাড়ী উপজেলা বাসুদেবপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য জনাব তোফাজ্জল হোসেন মানিক মেম্বার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন। তার মৃত্যুতে বাসুদেবপুর ইউনিয়নসহ গোদাগাড়ী উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

৫২ -রাজশাহী -১ গোদাগাড়ী তানোর উপজেলা আসনের বিএনপি সমর্থিত ধানের শীর্ষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিনের শোক প্রকাশঃ-
শরীফ উদ্দীন দুঃখ প্রকাশ করে বলেন, গতকালকে আমরা আমাদের একজন বিএনপির সহযোদ্ধা সেলিম সানোয়ার পলাশকে হারিয়েছি। আজকে আমাদের গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার এবং বাসুদেবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মানিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গোদাগাড়ী তানোর উপজেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের পক্ষ থেকে মরহুমদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক সইবার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন উনাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

শোক ও দোয়ার আয়োজনঃ-
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তিন নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তাদের ত্যাগ, সাহসিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর