এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী- গনকছড়া গ্রামের অধিবাসী, নিজ এলাকার স্থানীয় বারইয়ারহাট কলেজের ছাত্র এবং বর্তমানে ঢাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি’র ডিএমডি টিপু আলম মিলন কে জুলাইয়ে গণহত্যা মামলার আসামি হিসেবে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বলাবাহুল্য যে, গণহত্যা আর যে কোনো হত্যা এবং অন্য যে কোনো মামলার আসামিকে হুট করে ধরে ফেলা আইন বহির্ভূত। যেটা অতীত সময়ে দেখা না গেলেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তার (মিলন) বিরুদ্ধে গণহত্যা মামলা থাকলে ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা এতোদিন হয়তো বা খতিয়ে দেখছিলো। আর শেষোতক তার সত্যতা পেয়ে হয়তো তাকে গ্রেপ্তার করেছে। এতে কারো মায়া কান্না থাকার কথা নয়। আইন আইনের গতিতে চলবে।
আর আইনগত ভাবে তার জামিন নেয়ার চেষ্টা ও করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অনেকেই।