শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন গুরুদাসপুরের সন্তান শিহাব উদ্দিন ওয়ারেসী চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন সুনামগঞ্জ কাবিটা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লিলাবাজার স্টিল ব্রিজ ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শেরপুরের কৃতি সন্তান সফল চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহম্মেদ কাজলের অনুপ্রেরণামূলক পথচলা দোয়ারাবাজারে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে রংপুরে মানববন্ধন

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি টিটু, সম্পাদক শাহীন

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রাম মহানগরে সাংবাদিক সমাজের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষায় একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬টায় নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা পেশা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় বিভাজন নয়, বরং সুদৃঢ় ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতার ভিত্তিতেই সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। সংগঠনকে একটি জবাবদিহিমূলক, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের উপদেষ্টা এস. এম. আজিজ বলেন, “সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়।” চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। নবগঠিত কমিটিকে মাঠপর্যায়ে সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।” বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল হক কবির বলেন, “বিভক্ত সাংবাদিক সমাজ কখনোই শক্তিশালী হতে পারে না। পেশাগত দায়িত্বশীলতা, সততা ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমেই সংগঠনকে এগিয়ে নিতে হবে।” অন্যান্য বক্তারা বলেন, সকল বিভাজন ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সংগঠনকে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে হবে। সাংবাদিকদের সম্মিলিত শক্তি, শৃঙ্খলা ও দায়বদ্ধতাই সংগঠনকে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছে দিতে সক্ষম। সভায় বক্তব্য দেন— মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক, মোঃ আমিনুল হক রিপন, মোঃ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, ফরহাদুল হাসান মোস্তফা, এইচ.এম. মিজানুর রহমান ফরাজী, মোঃ নুরুল আবসার কায়সার, মোঃ আরাফাত মজুমদার, বিধান ঘোষ লিটন প্রমুখ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) বলেন, “এই কমিটি শুধু একটি সাংগঠনিক কাঠামো নয়, বরং সাংবাদিকদের অধিকার আদায়ের একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করবে।” সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, “সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠন সবসময় দৃঢ়, আপসহীন ও কার্যকর অবস্থানে থাকবে।” পরিশেষে সর্বসম্মতিক্রমে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সভাপতি এবং মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি: মোঃ কামরুল ইসলাম, ইঞ্জি. মাজেদুল আলম, মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সফিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম (এশিয়ান টিভি), সুমন সেন, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, মোঃ কামরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক: ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক: ইঞ্জি. মোঃ লোকমান গাজী, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ ইব্রাহিম মিন্টু। অর্থ সম্পাদক: এইচ.এম. মিজানুর রহমান ফরাজী; সহ-অর্থ সম্পাদক: মোঃ শামসুদ্দিন। দপ্তর সম্পাদক: মোঃ নুরুল আবসার কায়সার; সহ-দপ্তর সম্পাদক: ফারুক আহমেদ ঢালী। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আরাফাত মজুমদার (একুশে সংবাদ); সহ-প্রচার সম্পাদক: মোঃ জামাল। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম লিটন। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম (দৈনিক ঘোষণা); সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ কামাল হোসেন (ভিশন নিউজ টিভি)। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মামুনুর রশিদ; সাংস্কৃতিক সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন। পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক: বিধান ঘোষ লিটন। মানবাধিকার বিষয়ক সম্পাদক: আবদুল আজিজ; সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক: মোঃ জামাল উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদিকা: নারগিস আক্তার; সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: এ্যামিলি বেগম। সদস্য: আবদুল হালিম নিরব (দৈনিক যুগের কণ্ঠস্বর), জয়ন্ত দে (খবর-২৪)। উপদেষ্টা মণ্ডলী: এস. এম. আজিজ, মোহাম্মদ আবদুল আজিজ, আশিক ইবনে সাফা, এস. এম. খোরশেদ উল্লাহ রজায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর