বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া দুলাভাইয়ের পর এবার শ্যালককে ডিলার করার চেষ্টা  রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন তাহিরপুরের হাবিবুর রহমান। চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত,

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :–

খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী গতকাল বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষ্ণ নন্দী বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, বটিয়াঘাটার হিন্দু পরিবারগুলোর অভিভাবক হিসেবে কাজ করবেন, যাতে তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারে।

তিনি আরও বলেন, খুলনা-১ আসনের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে তিনি কাজ করতে চান।
কৃষ্ণ নন্দী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা জনগণের সত্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মতবিনিময় সভায় বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর আমির মো. আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মো. আল-আমীন গোলদার, বটিয়াঘাটা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ. হাই বিশ্বাস, আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর