বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

সমবায়ের শক্তিকে ভিত্তি করে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যয়ে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা।

 

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়।

 

 

ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. অভিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মো. মাহমুদুল হক রুবেল, সংসদ সদস্য, শেরপুর-৩ আসন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাইফুদ্দিন আহাম্মেদ, কালব ডিরেক্টর, ময়মনসিংহ অঞ্চল। আমিনুল ইসলাম বাদশা, সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ,আলহাজ মো. শাহজাহান আকন্দ, আহ্বায়ক, ঝিনাইগাতী উপজেলা বিএনপি।মো. লুৎফর রহমান, সদস্য সচিব ও আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক,মো. সোলায়মান হোসেন তগর, জেলা ব্যবস্থাপক, কালব লিমিটেড, শেরপুর। শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয় কর্মকর্তা এবং মোহাম্মদ রুকুনুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা।

 

সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “সমবায় শুধু একটি সংগঠন নয়—এটি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলন দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে।” তারা সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে সংগঠনের বিগত বছরের অগ্রগতি, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

সভার শেষ অংশে উপস্থিত সদস্যদের জন্য ছিল বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্র। ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর