শেরপুরের কৃষি উন্নয়নে কাজ করছেন কৃষিবিদ আশিকুর হাসান আকাশ
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, সুষম সার ব্যবহারে কৃষকদের সচেতনতা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন কৃষিবিদ মো. আশিকুর হাসান আকাশ। তিনি বর্তমানে ACI Fertilizer Limited-এর Agriculture Service Officer হিসেবে শেরপুর অঞ্চলে দায়িত্ব পালন করছেন।
কৃষিবিদ আশিকুর হাসান আকাশ বলেন, শেরপুর একটি কৃষিনির্ভর ও সম্ভাবনাময় জেলা। এখানকার উর্বর মাটি এবং পরিশ্রমী কৃষকদের যথাযথ প্রযুক্তিগত সহায়তা ও সুষম পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
তিনি জানান, অনেক সময় মাটির পরীক্ষা ছাড়াই এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করে সার প্রয়োগ করার কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হন। তাই মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সার ব্যবহার, আধুনিক পুষ্টি ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি চর্চা বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ACI Fertilizer Limited দীর্ঘদিন ধরে দেশের কৃষি খাতে মানসম্মত সার এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের একজন মাঠপর্যায়ের কর্মকর্তা হিসেবে তিনি শেরপুরের কৃষকদের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান, ডেমোনস্ট্রেশন প্লট স্থাপন এবং কৃষক প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য সংরক্ষণে কাজ করে যেতে চান।
কৃষিবিদ আশিকুর হাসান আকাশ বলেন, “সঠিক পুষ্টি ব্যবস্থাপনা এবং সময়োপযোগী কৃষি প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে শেরপুর জেলাকে একটি মডেল কৃষি অঞ্চলে পরিণত করা সম্ভব। কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন।”