শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বিগত এক মাসে ঝিনাইগাতীতে ৫ শতাধিক ফলজ গাছ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী’ ঝিনাইগাতীতে ‘আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিআরডিবি ময়মনসিংহ সদরের চেয়ারম্যান হওয়ায় জসিম উদ্দিন জনিকে তানভীর শাহরিয়ার নাবিলের ফুলেল শুভেচ্ছা পাশেই থাকো ছায়া হয়ে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু। শেরপুরের কৃষি উন্নয়নে কাজ করছেন কৃষিবিদ আশিকুর হাসান আকাশ নানা আয়োজনে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান চাকরি সরকারি হোক বা বেসরকারি: সঞ্চয়ী মনোভাব না থাকলে আপনার ভবিষ্যৎ অন্ধকারে…

পাশেই থাকো ছায়া হয়ে

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

পাশেই থাকো ছায়া হয়ে
— শামছুল হক শামীম

তোমার শূন্যতা অনুভব করি সবখানে,
সব আছে চারদিকে, তুমি নেই মাঝখানে।
বিবর্ণ সময় যেন —
ফ্যাকাশে সব রং।
চলার গতিটা ছন্দহীন এলোমেলো
অসহায়ত্বের বসবাস বিপ্লবীর এ মনে।
ধীরে ধীরে নিজেকে হারাচ্ছি —
নির্ঘুম রাতের উপস্থিতি প্রতিক্ষণে।
হঠাৎ ঝড় কালবৈশাখী ঝড়
বিশ্বাসের ভীতকে করে নড়বড়।
জীবন থামে উদ্বেগে আর সব স্বপ্ন ঘামে,
উত্তরণের পথ কিনতে হয় অনেক চড়া দামে।
তার পরও কি সব শেষ?
শঙ্কিত-মনে ভয়ের রেশ!
তুমি পাশেই থাকো –
আমার পাশে ছায়া হয়ে,
আমি পারি না তবু প্রস্তুত
নিয়তির নিপুণ সত্যকে যাবো বয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর