সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ঝিনাইগাতী বাজারে উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এমপি মাহমুদুল হক রুবেল ও জেলা প্রশাসক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঝিনাইগাতী বাজারের উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এমপি মাহমুদুল হক রুবেল ও জেলা প্রশাসক

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: ৩ জুলাই ২০২৬: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল এবং শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী বাজারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩ জুলাই) ঝিনাইগাতী বাজারে অনুষ্ঠিত এ পরিদর্শনকালে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, জনসাধারণের চলাচল, ব্যবসায়িক পরিবেশ এবং বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহজাহান আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান,দৈনিক ইনকিলাব পত্রিকার সিনিয়র সাংবাদিক এস কে সাত্তার, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা এবং বাজারের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর