বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

ঝুঁকিপূর্ণ তাহিরপুরের লিলাবাজার স্টিল ব্রিজ

প্রতিবেদকের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের লিলাবাজার এলাকায় অবস্থিত একটি স্টিল ব্রিজ বর্তমানে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি ২০১৩ সালে নির্মাণ করা হয়। তবে নির্মাণের কয়েক বছর পরই পিলারের নিচের মাটি সরে গিয়ে পিলার দেবে যায়।

এরপর থেকে স্থানীয়রা প্রতি বছর ব্রিজটি মেরামতের চেষ্টা চালিয়ে আসছেন। চলতি বছরও মেরামত করা হলেও ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। বর্তমানে ব্রিজটির নিচে বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ীভাবে ঠেক দিয়ে রাখা হয়েছে। এছাড়া স্টিলের অংশে মরিচা ধরেছে, এঙ্গেলের জোড় খুলে গিয়ে অনেক জায়গায় ঝুলে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক। দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটি ব্যবহার করে বড়দল দক্ষিণ, বড়দল উত্তর ও বাদাঘাট ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন বড়ছড়া শুল্ক স্টেশনে যাতায়াত করেন। ফলে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আবু মিয়া জানান, একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। নতুন সরকার ও সংশ্লিষ্ট সংসদ সদস্য আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করবেন বলে আশাবাদী।

এলাকাবাসী বলছেন,

এখন শুধু দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত ব্যবস্থা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর