শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মেধাক্রমে চতুর্থ ফজলে রাব্বী হৃদয় লিটনসহ রাজশাহীর ৩৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শেরপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাকন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫; বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার সরিষাবাড়ীতে মোটর-ট্রান্সফরমার চুরিরোধ ও  দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ধোপাজান চলতি নদীতে বালু পাথর-লুটপাট বন্ধে ও বৈধ ইজারা দিয়ে নদী চালুর দাবিতে মানববন্ধন। তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আহতদের খোঁজ নিতে রামেক হাসপাতালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পরিদর্শনে গেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে চিকিৎসাধীন আহতদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। তিনি আহতদের শারীরিক অবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তার বিষয়ে খোঁজ নেন। একই সঙ্গে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, গত ২৪ মে টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি করবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, ঈদের সময় যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, যত্রতত্র গাড়ি থামানো এবং সড়কে দাঁড়িয়ে যাত্রী ওঠানামার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কের ওপর বা পাশে কোনো ধরনের গবাদিপশুর হাট বসতে দেওয়া হবে না।

জেলা প্রশাসক আরও জানান, ঈদকে সামনে রেখে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম জেলা প্রশাসককে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। তারা জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগীদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জরুরি বিভাগ, সংশ্লিষ্ট ওয়ার্ড এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল সমন্বিতভাবে কাজ করছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসন সবসময় আহতদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর