বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ। পাঁচ বছরের স্বপ্নে বড় ধাক্কা, যুক্তরাজ্যে স্থায়ী বসবাসে ১০ বছরের নতুন শর্ত কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জয়নাল আবেদীন। টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ইউপি সদস্যকে কুপিয়ে জখম চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল আদায় বুথ দুমড়ে-মুচড়ে গেছে বাসের ধাক্কায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাক আহাম্মেদ। বকশীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার! বকশীগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার! কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম। মানুষের আদালতে ইজ্জত, বিবেকের আদালতে মানুষ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে ঝোড়ার বাঁধ ভেঙে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে ২৫-৩০ একর আবাদি জমি টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের মীরসরাইয়ে হরতালের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা কালে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় সাধারণ ডায়রি জিডি করেন ভুক্তভোগী (সাংবাদিক) দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ‌ইনের চেষ্টা! তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী মনোনয়নপত্র বিক্রি শুরু। হাটহাজারীতে বেসরফ জুতার কারখানা ইউএনওর অভিযান ৫০,০০০ টাকা জরিমানা রামেক ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল-ছাত্রশিবির
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বাছির আহাম্মেদ।

বিশেষ প্রতিনিধি / ৬১ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী আমেজ। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী বাছির আহাম্মেদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার মধ্য দিয়ে কার্যকরী সদস্য পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে জানান দিয়েছেন বাছির আহাম্মেদ। তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলেও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন প্রার্থীরা।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটারকে কেন্দ্র করে চলছে নানা হিসাব-নিকাশ। সংগঠনের স্বার্থ রক্ষা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশায় প্রার্থীদের যোগ্যতা ও ভূমিকা মূল্যায়ন করছেন ভোটাররা।

ব্যবসায়ীদের প্রত্যাশা, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি কয়লা ও চুনাপাথর আমদানিকারকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতেও নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শেষ পর্যন্ত কার্যকরী সদস্য পদসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে কারা ভোটারদের সমর্থন নিয়ে বিজয়ী হন, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ