মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন

দক্ষিণ দোনদরী কোরানী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দেরিতে আগমন: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর

প্রতিবেদকের নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী: গতকাল ২৩ এপ্রিল ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলার দক্ষিণ দোনদরী কোরানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দেরিতে উপস্থিতির এক চিত্র ধরা পড়েছে, যা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের নির্ধারিত সময় অমান্য করে সহকারী শিক্ষকরা পর্যায়ক্রমে দেরিতে উপস্থিত হন। সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার বিদ্যালয়ে আসেন সকাল ৯টা ১২ মিনিটে, মোছাঃ আয়েশা সিদ্দিকা আসেন ৯টা ১৭ মিনিটে এবং মোছাঃ লাভলী বেগম উপস্থিত হন ৯টা ২৭ মিনিটে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচির সঙ্গে এই উপস্থিতির ব্যবধানকে স্পষ্ট নিয়ম লঙ্ঘন হিসেবে দেখছেন অভিভাবক ও স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, এই দেরিতে আগমন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। তাদের ভাষায়, “শিক্ষকরা দেরিতে আসায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, এতে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাদুজ্জামান বলেন, “ভুল হয়ে গেছে, ভবিষ্যতে সতর্ক থাকার চেষ্টা করবো।” তবে তার এ ধরনের মন্তব্যকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা হিসেবে দেখছেন অনেকে।

অন্যদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (নীলফামারী সদর) মোঃ বুলবুল আহমেদ খান জানান, “যথাযথ তথ্য-প্রমাণ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়—দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। শিক্ষার পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর