রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন

দোয়ারাবাজারে ব্যবসায়ীর ওপর হামলা, স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম ও নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোহালিয়া ইউনিয়নের ছাদিক মিয়ার ব্রিজের পূর্ব পাশে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবক হৃদয় আচার্য্য পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হৃদয় আচার্য্য রাতে তাঁর নিজস্ব ভুষি মালের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযুক্ত হিসেবে একই এলাকার বাসিন্দা রণজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা হৃদয়কে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর পকেটে থাকা দোকানের প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সুসেন আচার্য্য বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর