মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাউজানে আস সোফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন

দোয়ারাবাজারে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

(দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাঝেরগাঁও জামে মসজিদের তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ক্যাশিয়ার আব্দুল জলিলের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মা নামাজের পর দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাঝেরগাঁও জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, একই গ্রামের মৃত রফিক উল্লাহর ছেলে আব্দুল জলিল দীর্ঘদিন মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেন। গত ১০ মার্চ (২২ রমজান) তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও মসজিদের তহবিল বুঝিয়ে দেননি। একাধিকবার অর্থ বুঝিয়ে দিতে বললেও তিনি উল্টো গ্রামবাসীকে মামলা ও হামলার ভয় দেখান বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, তহবিলের হিসাব চাইতে গেলে গ্রামবাসীর সঙ্গে তার একাধিকবার বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ থেকে বাঁচতে গত ৮ এপ্রিল তিনি গ্রামের ১৮ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন, যা গ্রামবাসীর দাবি অনুযায়ী মিথ্যা ও বানোয়াট।

এছাড়া, আব্দুল জলিলের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগও তোলেন এলাকাবাসী। তাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলেরও চেষ্টা করে আসছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত তার দায়ের করা মামলা প্রত্যাহার, মসজিদের তহবিল ফেরত প্রদান এবং তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাঝেরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ওদুদ মিয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল মানিক, হাফিজ মাওলানা আব্দুল মজিদ, সাবেক সভাপতি হাজী আব্দুল বারী, হাজী আব্দুল মান্নান, সহ-সভাপতি আপ্তাব আলী, কোষাধ্যক্ষ ফিরুজ আলী, সেক্রেটারি ওলিউর রহমান প্রমুখসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর