বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

নওগাঁর সাপাহারে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

মোঃ সৈকত হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি

নারী-পুরুষের সমান মর্যাদা ও সহাবস্থানের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর সাপাহারে সম্পন্ন হলো “জেন্ডার সচেতনতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় সমবার (১৬ নভেম্বর ২০২৫) সাপাহার ডাকবাংলো হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG)-এর সদস্যসহ মোট ১৮ জন যুব প্রতিনিধি অংশ নেন। তাদের মধ্যে ৭ জন নারী ও ১১জন পুরুষ ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ নিজ পরিবার, প্রতিষ্ঠান ও সংগঠনে গিয়ে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রশিক্ষণে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধে করণীয়, সমাজে নারী-পুরুষের দায়িত্ব ও অবদান, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, কুপ্রথা প্রতিরোধ, নেতৃত্বে নারীর অংশগ্রহণ, পারিবারিক সহমর্মিতা এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে প্রজেক্টরের মাধ্যমে চিত্র উপস্থাপন ও গ্রুপ ওয়ার্কের ব্যবস্থা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলার ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়াইপিএজি সমন্বয়কারী মোঃ সোহেল রানা এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ।

অনুষ্ঠানের সমাপনীতে অংশগ্রহণকারীদের দিয়ে “নারীর প্রতি সম্মান প্রদর্শন ও সহিংসতাকে না বলি” শীর্ষক শপথবাক্য পাঠ করানো হয়। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা নারী-পুরুষের সমতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়ে নতুনভাবে ভাবতে শিখেছেন। তারা অঙ্গীকার করেন, নিজ নিজ সংগঠন ও প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

আয়োজকরা আশা করছেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে সাপাহারকে একটি সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যমুক্ত উপজেলায় পরিণত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর