বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
এসআরবি-১৫-এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তা সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিন: ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন গ্রেপ্তার

দৈনিক সোনালী সময় / ১৯৭ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

আল হেদায়েতুল্লা (সুজন): নীলফামারীতে পুলিশের চলমান বিশেষ অভিযানের তৃতীয় দিনে এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাহাবুব জর্জ, সৈয়দপুর পৌর যুবলীগের সহসভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা ইসলাম ওরফে ছটু, ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ওরফে মিরাজ এবং ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন।

জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতা ও নাশকতা প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানায়, চলমান অভিযানে গত তিন দিনে জেলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বুধবার চারজন, বৃহস্পতিবার সাতজন এবং শুক্রবার পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ